কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম
কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরের কাপাসিয়া সদর বাজার এলাকা থেকে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম নামের এক শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। ২৬ জুলাই রোববার বিকাল ৩টার দিকে পুরাতন মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার পিরিজপুর গ্রামের ফজলুল হকের পুত্র। থানা পুলিশ জানায়, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা ও (এএসআই) তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জহিরুলের সঙ্গে থাকা আরও ২-৩ জন সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ কৌশল অবলম্বন করে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুলকে আটক করে। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি জহিরুলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে এবং তার পালিয়ে যাওয়া সঙ্গীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার জেলার সংবাদ পড়তে