হোমনায় অসহায় প্রতিবন্ধী লুতুর টং দোকানে চুরি

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ০৩:১০ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৩:১০ পিএম
হোমনায় অসহায় প্রতিবন্ধী লুতুর টং দোকানে চুরি

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর দক্ষিণপাড়া সরদার বাড়ির মরহুম খুরশেদ মিয়ার প্রতিবন্ধী ছেলে মো. লুৎফর রহমান লুতুর টং দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত লুৎফর রহমান কান্নাস্বরে জানান, এই ছোট্ট টং দোকানটিই ছিল তার এবং তার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। এর আগেও তার দোকান থেকে ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছিল। এবার আবারও নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। একের পর এক এমন ঘটনায় পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও অপরাধীদের আইনের আওতায় এনে তার ক্ষতিপুরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে