সীতাকুণ্ডের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আসলাম চৌধুরীর দীর্ঘ পথচলা

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ০৪:১১ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৪:১১ পিএম
সীতাকুণ্ডের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আসলাম চৌধুরীর দীর্ঘ পথচলা

চট্টগ্রামের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক জনপদ সীতাকুণ্ডে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে আলোচনায় রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ। সীতাকুণ্ডের মানুষের আশা-আকাঙ্ক্ষা, এলাকার উন্নয়ন সম্ভাবনা এবং স্থানীয় সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।

শিল্প, বাণিজ্য ও সম্ভাবনার কারণে সীতাকুণ্ড চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। দেশের প্রধান শিপইয়ার্ড শিল্প, ইস্পাত ও ভারী শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য, কৃষি এবং পর্যটন সম্ভাবনাকে ঘিরে এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে। তবে উন্নয়নের পাশাপাশি রয়েছে অবকাঠামোগত চাপ, যানজট, পরিবেশগত ঝুঁকি, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বড় চ্যালেঞ্জ।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন একটি গুরুত্বপূর্ণ এলাকার নেতৃত্বের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জনসম্পৃক্ততা এবং স্থানীয় মানুষের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার সক্ষমতা। এ কারণেই সীতাকুণ্ডের রাজনীতিতে অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে।

অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্যায়ে বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে মামলা, কারাবাস ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তাদের দাবি, দলের সংকটময় সময়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, মাঠপর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ এবং সংগঠনকে সক্রিয় রাখতে তার ভূমিকা রয়েছে।

সীতাকুণ্ডের স্থানীয় রাজনীতিসংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে মানুষ এমন নেতৃত্ব প্রত্যাশা করছেন, যারা শুধু রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বরং এলাকার শিল্পায়ন, পরিবেশ সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো নেতার গ্রহণযোগ্যতা নির্ধারণে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি জনসম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা, সংকট মোকাবিলার সক্ষমতা এবং বাস্তব উন্নয়ন ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সীতাকুণ্ডের মতো শিল্পসমৃদ্ধ এলাকায় ভবিষ্যৎ নেতৃত্বের বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক অগ্রগতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের মধ্যে ভারসাম্য তৈরি করা। সমর্থকদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সীতাকুণ্ডের মানুষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের কারণে অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ এই অঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। তাদের প্রত্যাশা, এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দাবিগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্টদের মতে, আগামী দিনের সীতাকুণ্ডের রাজনীতিতে জনগণের আস্থা, জনসম্পৃক্ততা, উন্নয়ন পরিকল্পনা এবং মানুষের প্রত্যাশা পূরণের সক্ষমতাই নেতৃত্বের গ্রহণযোগ্যতার প্রধান মানদণ্ড হয়ে উঠবে।

আপনার জেলার সংবাদ পড়তে