চাটমোহরে স্কুলের মাঠটি ব্যবহারের অনুপযোগি, এসেম্বলী বন্ধ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ০৪:২০ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৪:২০ পিএম
চাটমোহরে স্কুলের মাঠটি ব্যবহারের অনুপযোগি, এসেম্বলী বন্ধ

চাটমোহর পৌর সদরের শারিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেম্বলী হয়না। কারণ বিদ্যালয়ের মাঠটি ব্যবহারের অনুপযোগি। সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠটি চলে যায় পানির নিচে। কাদা পানি মারিয়ে শ্রেণী কক্ষে যেতে হয় শিশু শিক্ষার্থীদের। মাঠটি অধিকাংশ সময় কাদা পানিতে পরিপূর্ণ থাকে। যার কারনে কোন এসেম্বলী করা সম্ভব হয়না।  এদিকে শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও জায়গা দখল করে পৌর কর্তৃপক্ষ প্রতি বুধবার সাপ্তাহিক হাট বসায়। ঈদের সময় স্কুল চত্বরে বসানো হয় পশুর হাট। প্রতি বছর প্রায় ৪০ লাখ টাকায় পৌরসভা হাটিটি ইজারা দিয়ে থাকে। এ খাত থেকে কোন অর্থ বরাদ্দ পাননা স্কুল কর্তৃপক্ষ। পৌরসভাও স্কুলের উন্নয়নে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনা। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা কাকলী জানান,স্কুল মাঠের উন্নয়ন জরুরী। স্কুল মাঠে শিক্ষার্থীদের এসেম্বলী করানো যায়না। স্কুলে জায়গা ও মাঠে পৌরসভার হাট বসে। অথচ মাঠটির উন্নয়নের তাদের কোন পদক্ষেপ নেই। তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।  চাটমোহর ফেওরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ও সহকারি প্রকৌশলী রাফিউল বারী বলেন,‘বিষয়টি প্রধান শিক্ষক প্রশাসক বরাবর আবেদন করলে,আমরা ব্যবস্থা নিতে পারবো।’ এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও পৌর পরিষদের সদস্য মোঃ আব্দুল গণি জানান,বিষয়টি বারবার বলা হয়েছে। এই মাঠটির উন্নয়ন খুবই দরকার। আমি এ ব্যাপারে আবারো উদ্যোগ নেবো। 

আপনার জেলার সংবাদ পড়তে