কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) আর্থিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ির উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকাল ৩ টায় কাটমাচর প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই গাছের চারা বিতরন করা হয়। এর বসতবাড়ির ঘরের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল গাছের চারা বিতরন করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মাইক্রো ফাইন্যান্স মোঃ আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারি -পরিচালক শেখ মোজাম্মেল হক, সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার আজাদুর রহমান, কয়রার কো-অর্ডিনেটর মোঃ ইউছুফ আলী, ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরমান আলী, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।