পিরোজপুরের জিয়ানগরে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকালে উপজেলা প্রশাসকের আয়োজনের উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, পিরোজপুর মাদক বিরোধী সামাজিক আন্দোলন কমিটির জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাব্বত খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজী, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, উপজেলা জামায়াতে সাবেক হাবিবুর রহমান প্রমুখ।
বক্তার বলেন মাদক মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। পরিবারকে ধ্বংস করে এবং অপরাধের দিকে ঠেলে দেয়। আর অন্যদিকে, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা অনলাইন জুয়ার অ্যাপগুলো যুবসমাজের পকেটের টাকা আর মানসিক শান্তি দুটোই কেড়ে নিচ্ছে। সহজেই বড়লোক হওয়ার লোভ দেখিয়ে তরুণদের ফাঁদে ফেলছে। আগে অপরাধ বা নেশা করার জন্য মানুষকে ঘরের বাইরে যেতে হতো। কিন্তু প্রযুক্তির কল্যাণে আজ যেমন ভালো কিছু আমাদের হাতের মুঠোয়, ঠিক তেমনি ধ্বংসের উপাদানও আমাদের পকেটে চলে এসেছে। তাই আমাদের যেকোন মূল্যে সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া দূর করতে হবে। এবং মাদক নির্মূলের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে মাদক প্রতিরোধের কমিটি গঠনের কথা জানান তারা। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।