খুলনার দাকোপে মাই টিভির উপজেলা প্রতিনিধি পরিচয়দানকারী শহিদুল পাড়(২৪) নামে এক ভূয়া সাংবাদিক আটক হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ মাই টিভির ভূয়া পরিচয়পত্র ও লোগোযুক্ত ভুম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড় থেকে দাকোপ থানা পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামের ইসমাইল পাড়ের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় মাই টিভির খুলনা বিভাগিয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক বাদি হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেছেন। যা দাকোপ থানার মামলা নং ১২ তাং ২৭/০৭/২৬। এ বিষয়ে মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক জানান, শহিদুল দীর্ঘদিন যাবৎ মাই টিভির ভূয়া পরিচয়পত্র ও লোগোযুক্ত বুম ব্যবহার করে মানুষের সাথে প্রতারনা করে আসছিলো। এ সংবাদ জানতে পেরে তাকে ধরার জন্য তার উপর নজর রাখছিলাম। তারই অংশ হিসাবে সোমবার তাকে চালনা ডাকবাংলো মোড় থেকে মাই টিভির ভূয়া পরিচয়পত্র ও লোগো বুমসহ আমার টিম মিলে আটক করে পুলিশের কাছে সোর্পদ করি। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে দাকোপ থানা পুলিশ পরিদর্শক (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধির অভিযোগের ভিত্তিতে শহিদুল ইসলাম নামে এক ভূয়া সাংবাদিককে আটক করা হয়েছে।