মুসলিম প্রেমিকের বাড়িতে হিন্দু প্রেমিকার অবস্থান, অতঃপর...

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৮ জুলাই, ২০২৬, ১১:২৫ এএম | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ১১:২৫ এএম
মুসলিম প্রেমিকের বাড়িতে হিন্দু প্রেমিকার অবস্থান, অতঃপর...

বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় এলাকার হিন্দু তরুণী রিয়া জয়ধর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সাথে পরিচয় হয় পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের বাসিন্দা বর্তমানে প্রবাসে অবস্থানরত মুসলিম সম্প্রদায়ের আবু সাঈদের সাথে।

পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে তাদের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। টানা তিন বছর ধরে তাদের সাথে এ প্রেমের সর্ম্পক চলে আসছে। এরপর বিয়ের দাবিতে রিয়া জয়ধর সোমবার দুপুর থেকে তার মুসলিম প্রবাসী প্রেমিক আবু সাঈদের বাড়িতে অবস্থান নিয়েছে।

প্রেমের সম্পর্কের জেরে ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও তরুনী রিয়া জয়ধর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান শুরু করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি জানতে পেরে রিয়া জয়ধরের মাসহ পরিবারের সদস্যরা আবু সাঈদের বাড়িতে এসে ধর্মীয় দোহাই দিয়ে তাদের মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইলে মা ও মেয়ের সাথে চলে তুমুল বাগবিতন্ডা।

বরিশাল থেকে কোটালীপাড়ায় এসে মেয়েকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও তরুনী রিয়া জয়ধর কোনোভাবেই তার পরিবারের সদস্যদের সাথে যেতে রাজি হয়নি। অপরদিকে রিয়ার মুসলিম প্রেমিক আবু সাঈদের মা সহ পরিবারের সদস্যরাও রিয়াকে পুত্রবধূ করে রাখতে রাজি ছিলেন।

নানা নাটকীয়তার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আবু সাঈদ প্রবাস থেকে দেশে ফেরার পর এ বিষয়ে সামাজিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়ে হিন্দু সম্প্রদায়ের রিয়া জয়ধরকে তার স্বজনদের কাছে তুলে দেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে