চাঁদপুর সফরমালী উবি'তে জাতীয় সাংবাদিক সংস্থার সচেতনতামূলক ক্যাম্পেইন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৮ জুলাই, ২০২৬, ০৪:৫৮ পিএম | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৪:৫৮ পিএম
চাঁদপুর সফরমালী উবি'তে জাতীয় সাংবাদিক সংস্থার সচেতনতামূলক ক্যাম্পেইন

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার আয়োজনে মাসব্যাপী মাদক-জুয়া ও কিশোর গ্যাং অপরাধীদের প্রতিরোধকল্পে জনসচেতনামূলক ক্যাম্পেইন বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় সফরমালী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার  মোঃ মাসুম আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার মাদককে জিরো টলারেন্সে আনতে নিরলস কাজ করছেন। আমরা সরকারের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। মাদক-জুয়া তরুণ প্রজন্মকে এর ভয়াবহতা বুঝাতে পারলে আগামীতে মাদকাসক্ত হবে না। তিনি আরো বলেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে। কারণ যারা মাদক সেবন করে বা মাদকাসক্ত তাদের ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থাকবে না। আমরা যারা চাকরি করি আমাদেরকে প্রতিবছরই মাদকের বিষয়ে ডোপ টেস্ট করা হয় এবং যারা নতুন চাকরি করবে তাদেরকেও ডোপ টেস্ট করে চাকরিতে সুযোগ দেওয়া হবে। কাজেই আমরা ভালো মানুষ হওয়ার প্রত্যয়ে বিদ্যালয়ের শিক্ষা থেকে নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সফর মালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক মোঃ হাসান আলী। জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সাইফুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন। 

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, কল্যাণপুর ইউনিয়নের জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ সোলায়মান হাজরা ও সফরমালি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শাহাদাত হোসাইন মোহেব্বী প্রমুখ।

ক্যাম্পেইনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সিনিয়র কার্যকরী সদস্য মোঃ আবদুল গনি, সদস্য মোঃ আরিফুর রহমান সাগর, মোঃ সোহেল মিয়াজী ও বোরহান সাইফ, সফরমালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফিরোজ মামুন, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র তানজিম হাসান লিটন। গীতা পাঠ করেন শিখা রানী। অনুষ্ঠানে সবাই সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে মাদক জুয়া কিশোর গ্যাং ও  বৃক্ষরোপন এবং নিরাপদ সড়ক বিষয়ক গুরুত্বরোপ করে আলোচনা করেন অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে