বিএনপি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে: মাসুদ খন্দকার

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) :
| আপডেট: ২৯ জুলাই, ২০২৬, ১২:২৭ পিএম | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ১২:০৮ পিএম
বিএনপি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে: মাসুদ খন্দকার

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল  বিএনপি ন্যায় ও ইনসাফ  প্রতিষ্ঠা করে। যারা আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো রকম ক্ষমতার দাপট দেখায় নাই।  মঙ্গলবার (২৮ জুলাই)দুপুরে স্থানীয় ময়দানদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত  খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন- জনগণ আমাদের ক্ষমতায় এনেছে। আমরা এমন কোনো কাজ করবো না, যেন ক্ষমতা চলে গেলে আমাদের তিন'শ  আসনের এমপিদের নিয়ে পালিয়ে যেতে হয়।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ওই বিএনপি নেতা বলেন, যে নেতা দলের দুঃসময়ে কর্মীদের রেখে পালিয়ে যায় না-এমন নেতা নির্বাচন করুন। যে নেতা জনগণকে ভালোবাসে না, বিএনপিকে ভালোবাসে না, জিয়া পরিবারকে ভালোবাসে না এমন কোনো নেতা আপনারা নির্বাচন করবেন না।  ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন  উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আুব হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খান খোকন। পরে দুপুর ২ টা থেকে সাড়ে ৫ পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান খোকন ও  আবু তাহের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে