সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিরলে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৭:৫৩ পিএম
সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিরলে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন

সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিরলে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন, সিডিএ (ঈউঅ), মমতা পল্লী উন্নয়ন সংস্থা, দীপশিখা, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ইএসডিও (ঘওঈঊ চৎড়লবপঃ), গ্রাম বিকাশ কেন্দ্র, রোভার স্কাউট, বন্ধু সভা, সাইন্স একাডেমী, পল্লী শ্রী (অগ্রযাত্রা), ব্যাুরো বাংলাদেশ, সোসাইটি ফোর উদ্যোগ, আরডিআরএস, আল ফালাহ আম উন্নয়ন সংস্থা, বাংলাদেশ ন্যাজারীন মিশন, আশা এনজিও, লেপ্রসী বাংলাদেশ, ব্র্যাক, সোশ্যাল এইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের এবং স্থানীয় সর্বস্তরের সহযোগিতায় ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া উচ্চ বিদ্যালয় হতে শিবপুর পর্যন্ত রাস্তার দুই ধারে কৃষ্ণচূড়া ও জারুল গাছ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন করেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

‎উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বিরল থানা অফিসার ইনচার্জ আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে