নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষক নিহত

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০১:০১ পিএম
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষক নিহত

নওগাঁ শহরের দয়ালের মোড়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম. ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। 

ঘটনাসূত্রে জানা গেছে, “প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন ইউসুফ। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের মাঝখানে পড়ে যান। এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে