কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ বাস্তবায়নে লক্ষ্যে অস্থায়ী স্বেচ্ছাসেবী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আবেদনসমূহ প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্ধারিত ভাইবা পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা।
সুপারভাইজার ৩টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী আবেদন করেন । তথ্য সংগ্রহকারী ২৮টি পদের বিপরীতে ৩৪৭ জন আবেদন করেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক আলাদা আলাদা বোর্ডে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার প্রার্থীদের আবেদনকারীর মৌখিক (ভাইবা) পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় সঠিক কর্মী নির্বাচনের মাধ্যমে কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ভাইবা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।