লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৬:৩৫ পিএম
লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুলাই  সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা মাওয়া চৌরাস্তা থেকে পুরান ঘাট যাওয়ার সড়কটি সংস্কারের ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর বেশি গুরুত্ব আরোপ করেন। সভায় উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কনক সারোয়ার, 

পদ্মা সেতু (উত্তর) থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন, শিমুলিয়া বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, লৌহজং পল্লী বিদ্যূৎ সমিতির (এজিএম) শবনম ফোয়ারা খান,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, লৌহজং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, লৌহজং উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, উপজেলা মহিলা বিনপি নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশ কর্মকর্তা , ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান,  ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা, কোস্ট গার্ড কর্মকর্তা, গ্রাম আদালত লৌহজংয়ের সমন্বয়কারী শিলা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইভা পারভীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা বেগম, আনসারের কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম তরিকুল ইসলাম , লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু প্রমূখ।

এছাড়াও লৌহজং উপজেলার প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু বলেন, গোয়ালীমান্দ্রার মাদক সমস্যা এমন আকার ধারন করেছে তা আমাদের একার পক্ষে নির্মুল করা কঠিন। এটা সমাধানে রাজনৈতিক বেক্তিবর্গের সহযোগিতা ও এলাকাবাসীর সচেতনতামূলক সহযোগিতার প্রয়োজন। তিনি আরও বলেন, আমার কাছে এমনও তথ্য এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাকি দিয়ে মাদক এখন ড্রোনের মাধ্যমে বহন করা হচ্ছে। তবে তারা যতই অপচেষ্টা করুক তাদের বিরুদ্ধে আমাদের অভিযান ও তৎপরতা সবসময় অব্যাহত থাকবে যাতে করে এই এলাকা থেকে মাদক ব্যবসা নির্মুল করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে