কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি এর নির্বাচনে বিজয়ী নবাগত কমিটির শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ( ৩০ জুলাই ) বিকাল ৪ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে শপথ বাক্য পাঠ করান কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন । এসময় তিনি কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির উত্তরোত্তর কল্যাণ কামনা করেন । প্রসঙ্গত, গত শুক্রবার (২৪ জুলাই) কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি এর কার্যনির্বাহী পরিষদ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়।উক্ত নির্বাচনের , মোস্তফা - শামছুন নাহার- লাক মিয়া পরিষদের প্রায় পুরো প্যানেল বিজয়ী হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কিশোরগঞ্জ সদর ও কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি নির্বাচনের প্রিজাইডিং অফিসার এন এম বদরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, সহ-সভাপতি পদে মিসেস শামছুন নাহার হাবিব (জাহাজ প্রতীকে) ৪২৬ ভোট, এ.টি.এম. মোস্তফা (বাস প্রতীকে) ৩৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং কোষাধ্যক্ষ পদে হাফেজ মাওঃ রাশিদ আহমাদ (টেবিল ফ্যান প্রতীকে) ২৬৩ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে মিসেস ইসরাত জাহান (টেবিল ল্যাম্প প্রতীকে) ৩৩৪ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এ. কে. এম. ইতিমুদ্দৌলা সেলিম (বাল্ব প্রতীকে) ৩২৭ ভোট,দপ্তর সম্পাদক পদে অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি (কলস প্রতীকে) ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে ওয়াছিল আহম্মদ সাদেক (টিটু) ( উড়োজাহাজ প্রতিকে) ৪২৬ ভোট, অধ্যাপক মো. আজিজুল হক (সূর্যমুখী ফুল প্রতীকে) ৩৮৩ ভোট, অধ্যাপক মো. জৈন উদ্দিন (নলকূপ প্রতীকে) ৩৭৬ ভোট, মো. তাজুল ইসলাম (গোলাপফুল প্রতীকে) ৩৬৫ ভোট, এড. মাসুদ আহম্মদ (লিচু প্রতীকে) ৩৫৭ ভোট ও হাজী মো. কামরুজ্জামান জাহাঙ্গীর (বেবি ট্যাক্সি প্রতীকে) ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম - শফিকুল ইসলাম পরিষদের মো. শফিকুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তফা - শামছুন নাহার- লাক মিয়া পরিষদের মো. আব্দুল্লাহ আল মোহাইমিন লাক মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।