দৌলতপুরে মাসিক আইনশৃঙ্খলা, চোরা চালান নিরোধ কমিটির সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৭:১২ পিএম
দৌলতপুরে মাসিক আইনশৃঙ্খলা, চোরা চালান নিরোধ কমিটির সভা

কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলা আইন শৃঙ্খলা, চোরা চালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩০ জুলাই)বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়া-১, দৌলতপুর আসনের  সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃখালেদুর রহমান, বিজিবি'র সুবেদার মোঃ মিজানুর, দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃসাইফুল ইসলাম (শাহীন),ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান মোঃখোয়াজ হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল,বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃরকি আহমেদ, মোঃপিয়াস, দৌলতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম।  সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃজহিরুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়নের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের কাছ থেকে দৌলতপুর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি দৌলতপুর উপজেলাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে বদ্ধপরিকর বলে জানান।তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেয়া হবে না মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।

আপনার জেলার সংবাদ পড়তে