সরাইলে জিহাদ হত্যা মামলার আসামী ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৩০ জুলাই, ২০২৬, ০৭:১৭ পিএম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৭:১৭ পিএম
সরাইলে জিহাদ হত্যা মামলার আসামী ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর জিহাদ হত্যা মামলার অন্যতম আসামী বাবলু (৩২) ও আওয়ামী লীগ নেতা মাদক ব্যবসায়ি মোমেন মিয়া (৪৬) সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপতার করতে সক্ষম হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল পুলিশ বহুল আলোচিত কুট্রাপাড়া গ্রামের জিহাদ হত্যা মামলার সন্দেহভাজন আসামী বাবুল মিয়া প্রকাশ বাবলুকে গ্রেপ্তার করেন। বাবলু নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গুগদ) গ্রামের ধন মিয়ার ছেলে। তার বিরূদ্ধে গত ১৩ জুলাই সরাইল থানায় দায়ের করা হত্যা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একই দিন অভিযান চালিয়ে পাকশিমুল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমেন মিয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে। তিনি বড়ুইছাড়া গ্রামের আকবর আলীর ছেলে। তিনি গত ১৮ মে ২০২৬ সালে সরাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার আসামী। গ্রামের একাধিক ব্যক্তি বলেন, মোমেন বড় মাপের কারবারী। মাদক সেবন শিখিয়ে সে গ্রামের উঠতি বয়সের অনেক ছেলের জীবন ধ্বংস করেছে। তার মাদক ব্যবসার প্রতিবাদ করলে মারধর ও মামলার শিকার হতে হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার আসামী নুর ইসলাম (৫৮), ডালিম (৩০), চুন্টার চিহ্নিত মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন (৩০) ও বড়াইল এলাকার সন্তোষ দেবগুপ্ত মিঠুকে (৫০) গ্রেপ্তার করেছেন পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সরাইল উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে আমাদের সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে