গত ১৮ মাস তরুণ উপদেষ্টাদের লুটপাট ও দূর্নীতির ফাইল খোলা হলে, কোথায় যাবেন তা কি ভেবে দেখেছেন? এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ও বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। তিনি বলেন শহীদ প্রসিডেন্ট জিয়া ও বেগম জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছে,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেভাবে কাজ করবেন তিনি ১ সেকেন্ড এর জন্য দেশের স্বার্থ বিরোধী কোন কাজ করবেন না। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌরসভার খাল খনন,উন্নয়ন ও খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছর সঠিকভাবে ক্ষমতা পরিচালনা করতে সকলের সহযোগিতা চান এবং এই দেশ ২৫ বছর এগিয়ে যাবে বলে আশা করেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন,উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, বিএনপি নেতা আহছান উল্লা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন দুলাল, সহ অনেকেই উপস্থিত ছিলেন।