দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ১২:২২ পিএম
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার  দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে মাদক ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে দৌলতপুর থানার পার্শ্ববর্তী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানা  পুলিশ।পুলিশ জানায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে দৌলতপুর থানা সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের নেতৃত্বে বিশেষ  অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে মাদক দ্রব্য ইয়াবা উদ্ধার করা হয় এবং একই সঙ্গে মেহেদী হাসানকে  আটক করে পুলিশ।মেহেদী হাসান উপজেলার পূর্ব পাড়ার মৃত এসকেন আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাস্টারপাড়ার ঐ ভাড়া বাসায় বসবাস করে এবং ঐ বাসা থেকেই সে তার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।  উদ্ধার কৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য বৃহস্পতিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে থানার আইনশৃঙ্খলা চোরাচালান ও মাদক নির্মূলে  প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা কঠোর হুঁশিয়ারী দেন। তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যে।কোন মূল্যে দৌলতপুর থেকে মাদক নির্মূল করতে হবে। তিনি আরোও বলেন যদি কোন দলীয় নেতাকর্মী মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে। সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার বক্তব্যের আলোকে দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃখালেদুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী মেহেদীকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও  অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে