কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৭:১৩ পিএম
কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনার কয়রা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কয়রা উপজেলা শাখা। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার জামায়াত অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামায়াত অফিসের সামনে এসে শেষ হয়। কয়রা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব এর সভাপতিত্বে এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছে তার প্রতিফলন ঘটাতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন জরুরি। জনগণের অধিকার, ন্যায়বিচার এবং শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের পথ সুগম হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ,  বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে