বৃহত্তর যুবসমাজকে মাদক ছেড়ে ক্রীড়ায় মনোনিবেশে উৎসাহীত করার লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে টুর্নামেন্টের প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট আয়োজন করছে। ইতোমধ্যেই টুর্নামেন্টের জন্য ফুটবল বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ উদ্বোধন করেন। এদিন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের হাতে ৯টি ফুটবল তুলে দেন তিনি।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা বক্তব্য দেন, ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, টুর্নামেন্টের দায়িত্বে থাকা এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী রওশন জাহান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইথার হোসেন, গৌতম কুমার, এনায়েতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান আলী, এনায়েতপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাবেক মেম্বার রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক বরুণ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।