চাঁদপুরের পুরান বাজারে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে অর্ধ শতাধিক মক্তব শিক্ষার্থীর মাঝে রান্না করা খাবার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৩১শে জুলাই) পুরান বাজারের ১নং ওয়ার্ডের দুধ পট্টি এলাকায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। 'বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাবার ও শিক্ষা সামগ্রী তুলে দেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এবং সংস্থার স্বপ্নদ্রষ্টা আশিক খান। বিতরণ শেষে শিক্ষার্থীদের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সাদ্দাম হোসেন, সোহেল। এছাড়াও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার একঝাঁক স্বেচ্ছাসেবী (ভলেনটিয়ার) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান জানান, সুবিধাবঞ্চিত ও ধর্মীয় শিক্ষায় নিয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামীতেও তাদের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।