বাজিতপুর সরারচর গরুর বাজার মন্দা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৪:১৬ পিএম
বাজিতপুর সরারচর গরুর বাজার মন্দা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী সরারচর গরুর বাজারটি অত্র অঞ্চলের প্রাচীনতম গরুর বাজার। এ বাজারে সপ্তাহে এক দিন বা শনিবার গরু, ছাগল, মহিষের হাট বসে। অত্র উপজেলাটির ১১ ইউনিয়নের পাশাপাশি নিকলী, কটিয়াদী, কুলিয়ারচর, পাকুন্দিয়া, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন ছাড়া আন্ত জেলার পাইকাররা এসে এ বাজার থেকে গরু কেনাবেচা করে থাকে। তবে এ বছর সরকারি ভাবে ভ্যাট সহ প্রায় ৭০ লক্ষ টাকা ইজারা এক বছরের জন্য নিয়েছেন বলে হাটের কর্তৃপক্ষরা জানিয়েছেন। আজ শনিবার বিকেলে এক দল গণমাধ্যম কর্মী গরুর বাজার গিয়ে দেখেন, অন্যান্য গরুর হাটের তুলনায় এ সপ্তাহে গরুর বেচা কেনা একেবারে মন্দা ভাব হচ্ছে বলে অনেক পাইকাররা জানিয়েছেন। ছোট গরুর দাম ৫০-৭০ হাজার টাকা, মাঝারি গরুর দাম ৭০ থেকে ১ লক্ষ টাকা ও বড় গরুর দাম ১ লক্ষ টাকা থেকে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত হাকাচ্ছে। এ বাজারে প্রচুর গরু, ছাগল ও মহিষ উঠলেও অন্যান্য বাজারের তুলনায় বিক্রি কম বলে বাজারের ইজারা সূত্রে জানা গেছে। এখানে নিরাপত্তার বলয় রয়েছে প্রচুর। সরারচর গরুর হাটের ইজারা দার নাজির উদ্দিন বাচ্চু ভূইয়া, সাবেক চেয়ারম্যান মহসিন মিয়া ও লিটন ভূইয়া এ প্রতিবেদক কে বলেন, বেচা কিনি খুব একটা ভালো নয়। আজ পাইকার খুব কম এসেছে। এ জন্য গরু বেশি উঠলেও বেচা কিনা একেবারে মন্দা বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে