শনিবার ১ আগস্ট ফরিদপুর চিনিকল বাঁচাতে আখরোপন লক্ষ মাত্রা অর্জন এবং শ্রমিক কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে শ্রমিক -কর্মচারী পরিষদের কর্মী সম্মেলন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মিলগেটের কদম তলায় চিনিকলের শ্রমিক -কর্মচারী পরিষদের সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও শ্রমিক -কর্মচারী পরিষদের প্রচার সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি হায়দার আলী মোল্লা। উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি আক্তারুজ্জামান ।
শ্রমিক-কর্মচারী পরিষদে যোগদানকৃতরা হলেন শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের নেতা মোঃ আলমগীর হোসেন, সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ মঞ্জু বিশ্বাস, শ্রমজীবী ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ কামাল উদ্দিন নিরু, শ্রমজীবী ইউনিয়নের সদস্য মিঠুন মোল্লা, সংগ্রাম পরিষদের নেতা মির্জা আলিমুজ্জামান ইভেন, ফরিদ খান, মোঃ রবিউল ইসলাম, মোঃ সাদেকুর রহমান, মোঃ মামুন এবং জামাল খন্দকার। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল। পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব,উপজেলা বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন, সহ-দপ্তর সম্পাদক শিপন সরকার। এছাড়াও শ্রমিক কর্মচারী পরিষদ থেকে বক্তব্য দেন শ্রমজীবী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু, সাবেক অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু সহ প্রমুখ। অনুষ্ঠানে যোগদানকারী সকল নেতাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়।