মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতির মোটর সাইকেল চুরি

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৬:৩৫ পিএম
মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতির মোটর সাইকেল চুরি

মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি এফএমএ সালামের শহরের নন্দীবাড়ীস্থ বাসার নিচ তলার গ্রিল কেটে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে বাসার নিচতলা থেকে ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটর সাইকেল যার নম্বর ১২-৫৭৪৪ চুরি হয়ে গেছে। এব্যাপারে তার ছেলে এম. মাহবুব আনাম রানা বাদি হয়ে মুক্তাগাছা থানায় এজাহার দায়ের করেছে। এব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মোটর সাইকেল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে