মেলান্দহে শিশুমেলা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৭:১৮ পিএম
মেলান্দহে শিশুমেলা

জামালপুরের মেলান্দহে ১ আগস্ট দিনব্যাপী শিশুমেলার আয়োজন করেছে স্বপ্ন শিশু পল্লী। এ উপলক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশুমেলায় ছিল শিশু-কিশোরদের ছড়া, গান, কবিতা আবৃত্তি, দেশীয় খেলা, চিত্রাঙ্কন এবং অভিভাবকদের জন্য বাউ খেলা ছিল মেলার বিশেষ আকর্ষণ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্বপ্ন শিশু পল্লীর প্রতিষ্ঠাতা ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী এতে সভাপতিত্ব করেন। 

বক্তব্য রাখেন-ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (ফ্রন্ট নিউজ), কালচারাল ইউনিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলিটারি, শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক মোশারফ হোসাইন, মেলান্দহ স্কাউটসের সহকারি কমিশনার মোরশেদুল আলম, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে