শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

এফএনএস (প্রতিবেদক):
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ০৬:১৫ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৬:১৫ পিএম
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে ফটিকছড়ি থানার দুটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন ও ফটিকছড়ি থেকে অস্ত্র উদ্ধারের মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

পুলিশ সূত্র জানায়, যশোরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে হত্যা ও অস্ত্র মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমান্ডে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার নেতৃত্বাধীন সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্রের উৎস, সহযোগীদের অবস্থান এবং বিভিন্ন হত্যা, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।

পুলিশের জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে