পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ০৬:৩২ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৬:৩২ পিএম
পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণ

নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসুস্থ ও অসহায় মানুষের মাঝে সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ১১ জন অসহায় ও অসুস্থ্য মানুষের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন ৪৬ নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন। পরে এ উপজেলায় সার সংকট মোকাবেলায় বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় করেন। অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে যুক্ত হলো আধুনিক সেল কাউন্টার মেশিন। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেশিনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আতিকুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে