রামুতে চিকিৎসাসেবা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে লুৎফুর রহমান

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় সূর্যের হাসির অবদান রয়েছে: এমপি কাজল

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ০৮:৩১ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৮:৩০ পিএম
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় সূর্যের হাসির অবদান রয়েছে: এমপি কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

২ আগস্ট দিনব্যাপী এ ক্যাম্পে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। উদ্বোধনের পর তিনি চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজল বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সূর্যের হাসির মতো প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রামুসহ দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় সূর্যের হাসির দীর্ঘদিনের অবদান রয়েছে। তিনি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, প্রায় ২৯ বছরেরও বেশি সময় ধরে সূর্যের হাসি ক্লিনিক মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং সাধারণ চিকিৎসাসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে। পাশাপাশি সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন জনস্বাস্থ্য কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম অঙ্গীকার। রামুতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূর্যের হাসির রেভিনিউ ও ক্লিনিক অপারেশন্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইউসুফ আব্দুল নূর বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি। রামুর মানুষের জন্য সূর্যের হাসির অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সূর্যের হাসি নেটওয়ার্কের কোয়ালিটি অ্যাস্যুেরন্স অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রধান ডা. মোস্তফা আল নাঈম, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, রামু প্রেস ক্লাবের সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদসহ প্রধান কার্যালয়ের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, স্থানীয় স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সূর্যের হাসির কক্সবাজার অঞ্চলের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে সেবাগ্রহীতাদের মধ্যে সীমিত পরিসরে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়।



রফিকুল ইসলাম সভাপতি, জামাল উদ্দিন সাধারণ সম্পাদক, সেলিম উল্লাহ অর্থ সম্পাদক

রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির কমিটি গঠন

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি, জামাল উদ্দিন সাধারণ সম্পাদক এবং এডভোকেট সেলিম উল্লাহ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন (বিবিএমওএ)-এর উদ্যোগে রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যবস্থাপনায় শনিবার, রামুর সম্রাট কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আমিন উল্লাহ খান। কক্সবাজার জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক বি. কে. আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব কে এম আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এডভোকেট সৈয়দ মো. শাহেদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য মো. রেহান উদ্দিন।

সভায় ইট শিল্পের বর্তমান অবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা এবং মালিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলার ইটভাটা মালিকরা অংশ নেন। পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন রামু শাখার নতুন কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নব গঠিত কমিটির নেতৃবৃব্দ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে