লক্ষ্ণীপুরের রামগতিতেমেঘনা নদীতে গোসল করতে নেমে মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার আলেকজান্ডার আসল পাড়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মনির ওই এলাকার আবদুর রহিমের ছেলে। সে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে টুপির ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনির নদীতে গোসল করতে নামার পর হঠাৎ করে পানির স্রােতে তলিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হবে।