চাঁদপুর শিল্পকলা একাডেমিতে “গানে গানে জুলাই” শীর্ষক সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৩:০৯ পিএম
চাঁদপুর শিল্পকলা একাডেমিতে “গানে গানে জুলাই” শীর্ষক সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত

 ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে চাঁদপুরে “গানে গানে জুলাই” শীর্ষক সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আন্নের জিয়াউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এরশাদ উদ্দিন,সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারফ হোসেন, রফিক আহমেদ মিন্টু,লেখক ও সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া, সাংবাদিক ফারুক আহমেদ, চাঁদপুর সাহিত্য একাডেমী মহাপরিচালক কাদের পলাশ, জাসাস চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোবারক সিকদারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বৃন্দ। এরপর পর্যায়ক্রমে একক সংগীত পরিবেশন করেন-দীপা সাহা- আয়রে বাঙ্গালি আয় সেজে আয়,প্রিয়ন্তী রক্ষিত একতারা তুই দেশের কথা,সুভদ্রা চক্রবর্তী ভেবোনা-গো মা,তুলি রায় বারে বারে আমি আসি ফিরে যেন,শ্রাবণ দাস চোখের জলে কোন দিন, অনিরুদ্ধ গোম্বামী আমি খুঁজে বেড়াই আমার মাকে, প্রশিক্ষা সরকার এই বাংলার মাটিতে,সানজিদা আলম প্রতিদিন তোমায় দেখি,কৃষ্ণকলি দেবনাথ সাঁঝের বেলায় পাখি যেন, মধুরিমা আচার্যী সবার উপরে মানুষ সত্য,দীপা রায় মাগো ধন্য হলো জীবন আমার,স্বজন সাহা,বোমা বাড়ুদের পতিরোধ,আহমেদ জিয়াউর রহমান -একনদী রক্ত পেড়িয়ে পরিবেশন করেন। এছাড়া সম্মেলক গান দুর্গমগিরি কান্তার মরু পরিবেশন করে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। 

আপনার জেলার সংবাদ পড়তে