রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার কসবামাজাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মতিন বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত জজ আলী বিশ্বাসের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মতিন বিশ্বাসের বিরুদ্ধে এর আগে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক ও মারামারির অভিযোগে মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।