আদালতে মামলা পরিচালনার সময় আইনজীবীর মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৪:১৩ পিএম
আদালতে মামলা পরিচালনার সময় আইনজীবীর মৃত্যু

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী আলহাজ্ব মো. রুহুল আমিন আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আদালতে মামলা পরিচালনার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘ প্রায় ৫৪ বছর তিনি চাঁদপুর জেলা বারে আইন পেশায় যুক্ত ছিলেন। এছাড়া তিনি মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মরহুমের একমাত্র ছেলে জাপান থেকে দেশে ফেরার পর জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে চাঁদপুরের আইন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে