রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তন করা হবে। জুলাইয়ের চেতনার বিপক্ষে সরকার নয়। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে। বিগত সরকারের স্বৈরাচারী শাসনের কথা দেশের মানুষ এখনো ভুলে যায়নি।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। অনুষ্টানে জুলাই যোদ্ধা রোকেয়া খাতুন, বাদশা আলী, মাইনুল ইসলাম ও রনি আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার শাপলা, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমান, জুলাই যোদ্ধা রোকেয়া খাতুন, বাদশা আলী, মাইনুল ইসলাম, রনি আহমেদ প্রমুখ। পরে জুলাই শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহত ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।