বরিশালের গৌরনদীতে এক দিনমজুরের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ন ঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বৈদ্যুতিক গোলযোগের কারনে ওই গ্রামের নুরুল সিকদারের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখায় ঘরটি সম্পূর্ন ভষ্মিভূত হয়। এতে ঘর মালিকের কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।