রাজশাহীর বাঘায় দশম শ্রেণির স্কুল ছাত্রীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের কুপ্রস্তাবের অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে পুলিশ পাহাড়ায় প্রধান শিক্ষক স্কুল ত্যাগ করেন। ঘটনাটি ঘটেছে রোববার (৯ আগষ্ট) উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদ অনেক আগে থেকে দশম শ্রেণির হিন্দু এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ছাত্রী এতে রাজি না হয়ে সহপাটিদের জানায়। সহপাটিরা অন্য শিক্ষকদের অবগত করা হলেও কোন ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে শিক্ষাথীরা একত্রি হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। শিক্ষকরা থানাকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করে। স্কুল ক্যাম্পাস বেলা সাড়ে ৩টা পযন্ত উত্তেজনা ছিল।
এ দিকে প্রধান শিক্ষকের স্বাক্ষরিত হাতে লেখা একটি সাদা কাগজে স্কুলের সভাপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগ পত্রে লেখা রয়েছে, শিক্ষাথীর আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করলাম।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে প্রধান শিক্ষককে সরিয়ে আনা হয়েছে। এ সময় শিক্ষাথীরা পিছু নিয়ে প্রধান শিক্ষককে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করা হয়।A