রাজশাহীর তানোরে ৯ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মাঞ্জাহী বাইসি ও পারগানা বাইসির আয়োজনের র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর জামায়াতের আমীর আলমগীর হোসেন। তানোর উপজেলা মাঞ্জাহী বাইসির সভাপতি সুরেষ টুডুর সভাপতিত্বে ও উপজেলা পারগানার উপদেষ্টা গনেষ কিস্কুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাহিম মোল্লা, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের, হিন্দু খৃষ্টান আমিবাসী জামায়াতের অমুসলিম শাখা সভাপতি দর্শনাথ দাস প্রমুখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার সাওতাল নৃগোষ্ঠীর নারী- পুরুষ, যুবক-যুবতী, শিশু-কিশোররা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।