ভুট্টা বীজে প্রতারিত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ১১:৪৯ এএম
ভুট্টা বীজে প্রতারিত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

অধিক ফলনের লোভ দেখিয়ে নিম্নমানের ভুট্টা বীজ সরবরাহের অভিযোগে হিমালয় সীডস্ কোম্পানির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকরা সংবাদ সম্মেলন করেছেন।  ৯ আগস্ট (শনিবার) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কিসমত রেলঘুন্টিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে  আটোয়ারী  রাধানগর মালিগাঁও এলাকার ক্ষতিগ্রস্ত  কৃষকগণ অংশ নেন।  

কৃষকদের অভিযোগ, তারা অধিক ফলনের আশায় হিমালয় সীডস্ কোম্পানির ঐগ-৩৭৫৫ জাতের ভুট্টার বীজ ক্রয় করেন। কোম্পানির পক্ষ থেকে ফলন সম্পর্কে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও, জমিতে চাষের পর সেই প্রতিশ্রুতির অর্ধেকেরও কম ফলন পেয়েছেন তারা। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।  ক্ষতিগ্রস্ত কৃষকরা অবিলম্বে হিমালয় সীডস্ কোম্পানির কাছে তাদের ক্ষতিপূরণ দাবি করেন। একইসাথে কৃষকদের সাথে প্রতারণা বন্ধ করে কৃষি উপকরণের গুণগত মান নিশ্চিত করারও দাবি জানান তারা।  গাছ খাটো, মোচা ছোট এবং বেশিরভাগ মোচায় দানাই আসেনি। কোথাও কোথাও মোচা আসার আগেই গাছ মরে গেছে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচের ৪০% টাকাও তারা ঘরে তুলতে পারবেন না। ভুক্তভোগী কৃষক মোঃ খিমারউদ্দিন ক্ষোভের সাথে বলেন, ৩ বিঘা জমিতে এই এস ৩৭৫৫ লাগিয়েছি। কোম্পানি বলছিল সোনার ফসল হবে। এখন জমিতে আগাছা ছাড়া কিছু নাই। আমরা এখন পথে বসবো।

আপনার জেলার সংবাদ পড়তে