চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল বোর্ড সেরা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ১২:৫৮ পিএম
চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল বোর্ড সেরা

দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি পরিক্ষা-২০২৬ এর ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম হওয়াসহ সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। ২৪২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে সকলেই জিপিএ-৫ অর্জন করেছে। দিনাজপুর শিক্ষাবোর্ড ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সুত্রে জানা গেছে, ২০২৬ সালে এসএসসি পরিক্ষায় ওই স্কুল থেকে ২৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ- ৫ পেয়েছে। 

ফলাফলের ব্যাপারে স্কুলের পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মমিনুল ইসলাম বলেন, সকল শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যাবসায় ও অভিভাবকগণের পুর্ণ সহযোগিতায় এ কাংখিত ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিসাব রাখা হয়। সার্বক্ষণিক মনিটরিং করা হয়।  এছাড়াও মেহের হোসেন রেসিঃ মডেল স্কুল থেকে ৭৪ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৭৩ জন, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২০২ জন, সিটি রেসিঃ মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৫ জন জিপিএ ৫ পেয়েছে। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কতৃপক্ষ, সকল অভিভাবক, সকল শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থীদেরসহ উপজেলার সকল প্রতিষ্ঠান কতৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলার সার্বিক ফলাফলে তিনি সন্তষ্ট। তবে আগামীতে ফলাফল ভাল করতে সকলকে আরো যত্নশীল হতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে