দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখায় ছাত্র-শিক্ষক ও অভিভাবকের ভূমিকা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে ধল পাবরিক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ধল পাবরিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকপ্রসেনজিত দাসের সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের একে কুদরত পাশা।
সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ এবং সামাজিক সমস্যার সম্মিলিত সমাধানে সংগঠনটি নিরলসভাবে ভূমিকা রাখছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি জোরদারে পিএফজির কার্যক্রম অব্যাহত রয়েছে।
সভায় বক্তব্য রাখেন ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের,সহকারী প্রধান শিক্ষক দীন ইসলাম, ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাস, দিরাই পিএফজির সদস্য জুয়েল আহমদ, সৈদুর রহমান তালুকদার, রুপিয়া বেগম, ওয়েভ সদস্য ফরিদা বেগম,
ইয়থ পিস এম্বাসেডর লিপিকা বিশ্বাস, ইমন, ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, দূরপতি, তাকমিনা, সিস্মিতা,জয়শ্রী প্রমূখ।