চাটমোহরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ সহকারি শিক্ষিকার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৪:১২ পিএম
চাটমোহরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ সহকারি শিক্ষিকার

পাবনার চাটমোহর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বদলীর আবেদনের হিড়িক পড়ে। গত বৃহস্পতিবার বদলীর আবেদনপত্র গ্রহণ শেষ হয়েছে। তবে বদলীর ক্ষেত্রে গোপন বানিজ্যের অভিযোগ উঠেছে। এদিকে বদলীর আবেদনপত্রে প্রত্যায়ন দেওয়ার পর সহকারি এক শিক্ষিকা তার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা শিক্ষা অফিসার সহকারি এক শিক্ষা অফিসারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন। তদন্ত কর্মকর্তা ওই প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগের জবাবও লিখে নিয়েছেন। শুধু তাই নয়,প্রধান শিক্ষক সহকারি শিক্ষিকার প্রত্যাযনপত্রে স্কুলের সমস্যার কথা তুলে ধরায় উপজেলা শিক্ষা অফিসার ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কৈফিয়ত তলব করেছেন। নাটকীয়ভাবে সব কিছুই ঘটেছে মাত্র দুই কর্মদিবসে। অভিযোগকারী সহকারি শিক্ষিকা হলেন উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামপা খাতুন। তিনি ওই বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রধান শিক্ষক সাইদুল ইসলাম। রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা থাকার কারণে প্রধান শিক্ষক সহকারি শিক্ষিকার প্রত্যায়নে ব্যাখ্যা দিয়েছেন।  

একাধিক সূত্র জানায়,শিক্ষক বদলীর আবেদনে অধিকাংশ শিক্ষকগ্রামের অবহেলিত প্রাথমিক বিদ্যালয় ছেড়ে উপজেলা সদর,ইউনিয়ন সদর ও এর আশপাশের স্কুলে আসার জন্য আবেদন করেছেন। এ নিয়ে নাকি বানিজ্যও চলছে। পাবনার চাটমোহরে প্রাথমিক শিক্ষার মান ক্রমাবনতি ঘটছে।


আপনার জেলার সংবাদ পড়তে