রবিবার জাতীয় মৎস্য পক্ষ শুরু

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৪:১৩ পিএম
রবিবার জাতীয় মৎস্য পক্ষ শুরু

“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে আগামীকাল রবিবার শুরু হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। মৎস্য উৎপাদনে সাফল্য,মানব সম্পদ সংরক্ষণ.নিরাপদ ও মান সম্মত মাছ উৎপাদন,জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাই এবারের আযোজনের মূল লক্স্য বলে জানা গেছে। 

এদিকে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আগামীকাল রবিবার রয়েছে র‌্যালী,আলোচনা সভা,পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাবনার জেলার সকল উপজেলাসহ দেশের সর্বত্র মৎস্য পক্ষ উদযাপিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে