কাউখালীর শিয়ালকাঠী গ্রামে ছেলে লাঠির আঘাতে মায়ের মৃত্যু

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০৫ পিএম
কাউখালীর শিয়ালকাঠী গ্রামে ছেলে লাঠির আঘাতে মায়ের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেকে আটক করে মঙ্গলবার (১৮ আগষ্ট) কোট হাজতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানাযায়, গত শনিবার (১৫ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী কানন বালার একমাত্র ছেলে সুজন বালার (৩০) সাথে রাত ১০ সময় ভাত রান্না নিয়ে মা ও ছেলের ভিতরে ঝগড়া হয়। প্রায় দুই ঘন্টা ঝগড়ার একপর্যায়ে ছেলে সুজন বালা ক্ষিপ্ত হয়ে রাত্র ১২টার সময়ে দরজায় লাগানো কাঠের ডাসা দিয়ে মা কানন বালা(৬৫) কে মাথায় আঘাত করে। ছেলে সুজন নিজের ঘরে ঘুমাতে যায়। ভোরে ছেলে সুজন বালা ঘুম থেকে উঠে মাকে রক্তাক্ত জখমপ্রাপ্ত দেখে আশপাশের লোকজন ও তার মামাদের ডেকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করলে।

গত (১৬  আগষ্ট) রবিবার সকাল ১০টার সময় মা কানন বালার মৃত্যু হয়  । এ ঘটনায় নিহত কাকান বালার ভাই প্রদীপ মিস্ত্রী বাদী হয়ে গত সোমবার কাউখালী থানায় ভাগিনা সুজন বালাকে আসামী করে হত্যা মামলা করলে পুলিশ ওই দিন রাতে বাড়ী থেকে মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করে।

কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী জানান, নিহত কানন বালার ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। সোমবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার ১৮ আগস্ট দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে