পিরোজপুরের কাউখালীতে শিশু-কিশোরদের ক্রিড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুড়ি স্পোর্টস‘ ২০২৬ কর্মসূচির রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। চলমান এই রেজিস্ট্রেশনে ইতিমধ্যে পিরোজপুর জেলার ভিতরে শীর্ষে রয়েছে কাউখালী উপজেলা।
উপজেলা নির্বাহী অফিসারের ৪ আগষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা ক্রিয়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় সিদ্ধান্ত অনুযায়ী। নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করছে তার তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় জমা দেয়া হয়। এছারা কাউখালী উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করণে রেজিস্ট্রেশনের হার বৃদ্ধি পেয়েছে বলে শিক্ষার্থীরা জানান।
নতুন কুড়ি স্পোর্টসের কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও মার্শাল আর্ট এই ১০টি ইভেন্টে ১০ থেকে ১৪ বছরের ছাত্র-ছাত্রীরা একজনে সর্বোচ্চ দুইটি ইভেন্টে অংশ নিতে পারবেন।
১ জুলাই থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশনের শেষ সময় ৩১ আগস্ট পর্যন্ত।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে আমাদের প্রতিটি ইউনিয়ন থেকে সবগুলো ইভেন্টে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে শিশু কিশোরদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
একারনে রেজিস্ট্রেশনে আমরা বর্তমানে জেলার ভিতরে শীর্ষি অবস্থান করছি।