চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৫:৪১ পিএম
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত মঙ্গলবার (১৮ আগস্ট) সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আঃ মতিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এসময় সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ,উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ দেবাশীষ কুমার সাহা,থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

এরআগে গত রবিবার (১৬ আগস্ট)  জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বের হয় বর্নাঢ্য র‌্যালী। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,মৎস্যজীবি,মৎস্যচাষিসহ সুধিজন উপস্থিত ছিলেন। 

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া উপজেলার খলিসাগাড়ি বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে