জয়পুরহাটের কালাই উপজেলার আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী কালাই উপজেলা যুগ্ন আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম চৌধূরী টুকু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গহকাল মঙ্গলবার বিকেলে থেকে রাত পর্যন্ত তিনি উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার এলাকার বিভিন্ন আড়ৎ, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করে গণসংযোগ এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে কালাই উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধূরী (টুকু) বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে উদয়পুর ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল ইউনিয়নে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। এ সময় উপস্থিত স্থানীয় ভোটারদের অনেকেই তার বক্তব্যে ইতিবাচক সাড়া দেন এবং নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আশ্বাস জানান।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাবেক কালাই উপজেলা যুগ্ন আহ্বায়ক জালাল উদ্দীন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম, কৃষক দলের অন্যতম সদস্য তাজ উদ্দীন , ছারোয়ার, ফজলুর রহমান, তাজমহল, শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং টুকু চৌধূরী সমর্থকরা অংশ নেন।