আত্রাইয়ে সরকারী গাছ কাটায় জরিমানা

এফএনএস ( রওশন আরা পারভীন শিলা: আত্রাই, নওগাঁ) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৭:২৭ পিএম
আত্রাইয়ে সরকারী গাছ কাটায় জরিমানা

নওগাঁর আত্রাইয়ে সরকারের অর্পিত সম্পত্তি থেকে গাছ কাটার অভিযোগে মিন্টু প্রামানিক নামে একজনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। এসময় কর্তনকৃত চারটি গাবল গাছ জব্দসহ আর গাছ না কাটতে অঙ্গিকারনামা নেয়া হয়েছে। মিন্টু উপজেলার সদুপুর দক্ষিনপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

আদালত সুত্র জানায়,উপজেলার সদুপুর দক্ষিপাড়া এলাকায় সড়কের পাশে সরকারের অর্পিত সম্পত্তি থেকে সরকারী গাছ কাটা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেল নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত মিন্টু প্রামানিককে সরকারী আদেশ অমান্য করে গাছ কর্তন করার অভিযোগে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। মনিরুজ্জামান বলেন, একই সাথে কর্তন করা চারটি গাবল গাছ উদ্ধারসহ সড়কের গাছ আর কাটতে অঙ্গিকারনামা নেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে