শৈলকুপায় জীবন দিয়ে বাল্যবিবাহ রুখে দিল কিশোরী মনিরা

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৩:৩২ পিএম
শৈলকুপায় জীবন দিয়ে বাল্যবিবাহ রুখে দিল কিশোরী  মনিরা

শৈলকুপায় জীবন দিয়ে রুখে দিল বাল্যবিবাহ কিশোরী মনিরা খাতুন।বুধবার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে এই ঘটনা ঘটে। কিশোরী মনিরা খাতুন ধাওড়া গ্রামের মনিরুল ইসলাম মন্ডলের মেয়ে এবং ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯বম শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী  সুত্রে জানা গেছে, বুধবার বিকালে তার মতামতের বিরুদ্ধে পরিবারের সদস্যরা বিয়ে দেওয়ার জন্য ছেলে পক্ষ দের বাড়িতে নিয়ে আসে।ছেলে পক্ষ মেয়ে দেখে চলে যাওয়ার পর রাতে মনিরা খাতুন ঘরের আড়ার সাথে গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করে। এই ব্যপারে লাকি খাতুন নামের এক মহিলা জানান মনিরা কে ছেলে পক্ষ দেখে পছন্দ করে  চলে যাওয়ার  পরই রাতে সে গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশি রশিদ মেম্বার জানান বাল্য বিয়ে তে রাজি না হওয়ায় কিশোরী মনিরা খাতুন গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান ধাওড়া গ্রামের  মনিরা খাতুন নামের এক কিশোরী বিয়েতে রাজি না হওয়ায় গলায়  রশ্মি দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে