চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৬:১৯ পিএম
চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. মেহেদী হাসান রনি (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

বুধবার (২০ আগস্ট ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রনি বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়া গ্রামের আব্দুল খালেক খান ও সাফিয়া বেগম দম্পতির ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে হবিগঞ্জ থেকে মাদক সংগ্রহ করে চাঁদপুরের পথ হয়ে ঢাকা সদরঘাটে নিয়ে যাচ্ছিল।

​চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে