চাঁদপুরে টয়লেটে গাঁজা লুকাতে জানালা দিয়ে ফালানোর চেষ্টা, আটক ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০৮:০৪ পিএম
চাঁদপুরে টয়লেটে গাঁজা লুকাতে জানালা দিয়ে ফালানোর চেষ্টা, আটক ১

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকা থেকে শাকিল খান (৩২) নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশের তথ্যমতে, শাকিল কুমিল্লা থেকে গাঁজার বড় চালান এনে চাঁদপুরে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। পুরান বাজারের নিতাইগঞ্জ এলাকা থেকে এসে তিনি কোড়ালিয়ায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিলেন।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘরের টয়লেটের ভেতরে গাঁজা লুকিয়ে রাখেন এবং জানালার ফাঁক দিয়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে টয়লেট ও জানালার আশপাশ থেকে গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে